বন্ধু,
দেশে নতুন এক চুক্তি হয়েছে। এই চুক্তি আমেরিকার সঙ্গে দেশের সরকারের। চুক্তির নাম ইন্দো- মার্কিন কৃষিজ্ঞান চুক্তি। যাকে আমরা সংক্ষেপে

AKI

বা এগ্রিকালচার নলেজ ইনিশিয়েটিভ বলছি। চুক্তির পুরো নাম

US-India Knowledge Initiative on Agriculture Education, Research, Science and Commercial Linkages.

এই চুক্তি ঘিরে বেশ কিছু প্রশ্ন ইতিমধ্যেই উঠে এসেছে...কেন এই চুক্তি হল? চুক্তির প্রয়োগ-পদ্ধতি কী? চুক্তির সম্ভাব্য প্রভাব কী ইত্যাদি নানাবিধ। এই সব প্রশ্ন নিয়ে আলোচনার জন্য ডিআরসিএসসি আগামী 12 নভেম্বর, 2011 শনিবার, বেলা 3:30-এ বোসপুকুর অফিসে একটি আলোচনাসভার আয়োজন করছে। আলোচক হিসাবে উপস্থিত থাকছেন শ্রী অভী দত্ত মজুমদার। এই সভায় আপনাদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানাই। ঐ আলোচনা সভায় আপনার উপস্থিতি ও মতামত বিনিময়ের জন্য সাদর আমন্ত্রন জানাচ্ছি।

আলোচনা বিষয়ে বিস্তারিত নীচে দেওয়া হল:

শুভেচ্ছসহ,
শুক্লাদেব মিত্র


আলোচ্য বিষয়: ইন্দো-মার্কিন জ্ঞান চুক্তি - পরিপ্রেক্ষিত ও প্রভাব
আলোচক: শ্রী অভী দত্ত মজুমদার
দিন ও সময়: 12 নভেম্বর, 2011,‌ শনিবার, বেলা 3:30 ‌
স্থান: ডিআরসিএসসি বোসপুকুর অফিস,
58এ, ধর্মতলা রোড, বোসপুকুর, কসবা
কলকাতা 700042